চট্টল অধিকার ফোরামের ঈদ পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টল অধিকার ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ৮ আগস্ট নাসিরাবাদের কারিতাস হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আজিজুল হক চৌধুরী। প্রধান অতিথি ছিলেন সাংসদ ওয়াসিকা আয়েশা খান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সরকারি কৌঁসুলি আবুল হাশেম, সাবেক পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী ও চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক গোলাম মাওলা।
সভায় বক্তারা বলেন, চিকিৎসা ক্ষেত্রে প্রধানমন্ত্রী ও সরকার আন্তরিক হলেও কিছু আমলার কারণে চট্টগ্রামের সাধারণ জনগণ পর্যাপ্ত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। বক্তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম বন্দর হাসপাতালসহ সরকারি দপ্তরগুলোতে সরকারি নজরদারি বৃদ্ধির দাবি জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জুবায়ের আহমদ, সাবের আহমদ চৌধুরী, প্রদীপ কুমার দেব, মো. ইব্রাহিম, মো. ফিরোজ চৌধুরী, হাফিজুল ইসলাম, মুহাম্মদ সেলিম, বাদশা মিয়া, সুমন ভট্টাচার্য্য, শিরিনা আক্তার, মো. ইফতাহার করিম চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।