চতুরঙ্গ সংগীত একাডেমির যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুদ্ধ সংগীত চর্চার লক্ষ্যে ৫ জুন নগরের চাক্তাই এলাকায় চতুরঙ্গ সংগীত একাডেমি নামে একটি সংগীত প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে।
এর উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানের অধ্যক্ষ অরূপ কুমার নাথের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চাক্তাই লোকনাথ ধামের জ্যেষ্ঠ সহসভাপতি মিলন কান্তি দাশ। বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি দোলন মহাজন ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস।
এই প্রতিষ্ঠানে সংগীত, তবলা, নৃত্য ও চারুকারু বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। বিজ্ঞপ্তি।