চতুর্থ প্রজন্মের ডেল ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচপি ব্রান্ডের চতুর্থ প্রজন্মের ডেল ল্যাপটপ এসেছে প্রযুক্তি বাজারে। প্রায় সাড়ে ১৫ ইঞ্চি প্রশস্ত সম্পূর্ণ স্পর্শ পর্দার (টাচ স্ক্রিন) ল্যাপটপটিতে রয়েছে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম।
করপোরেট প্রফেশনাল, ব্যবসায়ী এবং গেমারদের জন্য উপযোগী এই ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে কোর আই সেভেন প্রসেসর। ল্যাপটপটিতে রয়েছে এক টেরাবাইট হার্ডডিস্ক ও দুই জিবি গ্রাফিক্স কার্ড। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ ল্যাপটপটির দাম পড়বে ৯৯ হাজার ৬০০ টাকা।
এ ছাড়াও পাওয়া যাচ্ছে ডেল ব্র্যান্ডের ইন্সপায়রন সিরিজের (এন ৫৪৩৭ ও এন ৫৫৩৭ মডেল) নোটবুক। সিলভার, নীল এবং লাল রঙের ডেলের এই নোটবুকে রয়েছে দু ধরনের প্রশস্ত পর্দা। ৫৪৩৭ মডেলের ল্যাপটপে রয়েছে ১৪ ইঞ্চি প্রশস্ত পর্দা।
দুটি নোটবুকের দাম রাখা হচ্ছে ৪৯ হাজার ৫০০ টাকা করে। এক বছরের বিক্রয়োত্তর সেবা ছাড়াও এই নোটবুকের সঙ্গে একটি ক্যারি কেস দেওয়া হচ্ছে বিনা মূল্যে। নিজস্ব প্রতিবেদক