চন্দনপুরায় এপিকের নতুন প্রকল্পের কাজ শুরু

নগরের চন্দনপুরার পশ্চিম গলিতে ‘এপিক নাইমুন আজাদ’ নামের নতুন আবাসিক প্রকল্পের নির্মাণকাজ শুরু করেছে এপিক প্রপার্টিজ। ১৯ ফেব্রুয়ারি বিকেলে প্রকল্প স্থানে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে কাজ উদ্বোধন করা হয়। এ সময় আবাসন নির্মাণকারী প্রতিষ্ঠান এপিক প্রপার্টিজের কর্মকর্তা, জমির মালিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সারা দেশে শৈল্পিক ও মানসম্মত আবাসন নির্মাণে এপিক প্রপার্টিজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এর ধারাবাহিকতায় চন্দনপুরার এ প্রকল্পের কাজ শুরু করেছে তারা।
অনুষ্ঠানে বক্তব্য দেন এপিক প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক এস এম আবু সুফিয়ান, ভূমি মালিক নাহিদুল আকতার, মাসুদ রেজা চৌধুরী, চন্দনপুরা মহল্লা কমিটির সাধারণ সম্পাদক শেখ গোলাম মো. রাজু, সহসভাপতি মো. ছালামত আলী, চন্দনপুরা ড্যাফোডিল ক্লাবের সভাপতি আহসান হাবীব, সহসভাপতি আবদুর রহিম, এপিক প্রপার্টিজের হেড অব কনস্ট্রাকশন প্রকাশ ঘোষ, হেড অব অ্যাডমিন অ্যান্ড এইচ আর এম এ চৌধুরী, হেড অব সেলস খুরশীদ আলম প্রমুখ।
আটতলার প্রকল্পটির প্রতি তলায় তিনটি করে ফ্ল্যাট থাকবে। এগুলোর আয়তন হবে ১৩৪০, ১৪৭৫ ও ১৩৩৫ বর্গফুট। বিজ্ঞপ্তি।