চন্দনপুরায় ড্রিপসের বিক্রয়কেন্দ্র উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিষ্টি ও বেকারি পণ্যের প্রতিষ্ঠান ড্রিপস প্রিমিয়াম সুইটস অ্যান্ড বেকার্সের দ্বিতীয় বিক্রয়কেন্দ্রের যাত্রা শুরু হয়েছে। নগরীর নবাব সিরাজউদ্দৌলা সড়কে চন্দনপুরায় ১৮ জানুয়ারি বিক্রয়কেন্দ্র উদ্বোধন করেন ওয়ার্ড কাউন্সিলর গোলাম হায়দার।
এ সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র মোহাম্মদ জোবায়ের, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য মফিজুর রহমান, ড্রিপসের নির্বাহী পরিচালক পলাশ কানুনগো প্রমুখ।
এর আগে ১২ জানুয়ারি প্রথম বিক্রয়কেন্দ্র চালু হয়েছে নগরের লালখান বাজারে। উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। এখন তৃতীয় বিক্রয়কেন্দ্র প্রবর্তক মোড়ে করার প্রক্রিয়া চলছে। বিজ্ঞপ্তি