চন্দনাইশ সমিতির ইফতার
চন্দনাইশ সমিতি, চট্টগ্রাম-এর ইফতার ১৯ জুন নগরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ নজরুল ইসলাম চৌধুরী। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আবদুল কৈয়ুম চৌধুরী। সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নগর পুলিশের কমিশনার মো. ইকবাল বাহার, চন্দনাইশের উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, পৌর মেয়র মাহাবুবুল আলম, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহামুদ হাসনী ও সমাজসেবী জসীম উদ্দিন।
আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আলী আজাদ, সংগঠনের সাবেক সভাপতি শাহাদাত হোসেন, চন্দনাইশ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ প্রমুখ।
আরও বক্তব্য দেন ইফতার মাহফিল উদ্যাপন কমিটির আহ্বায়ক আবদুল নবী খান, ট্রাস্ট সেক্রেটারি বাবর আলী, জ্যেষ্ঠ সহসভাপতি মাকসুদুর রহমান, আবু তাহের চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী, তৌহিদুল আলম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।