চন্দনাইশ সমিতির ইফতার মাহফিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চন্দনাইশ সমিতির ইফতার মাহফিলে মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে ​বৃত্তি প্রদান করা হয়
চন্দনাইশ সমিতির ইফতার মাহফিলে মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে ​বৃত্তি প্রদান করা হয়

চন্দনাইশ সমিতির উদ্যোগে গত ২৭ জুন নগরের একটি কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। ইফতার মাহফিলে সংগঠনের পঞ্চবার্ষিক পাইলট প্রকল্প উদ্বোধন করেন সাংসদ নজরুল ইসলাম চৌধুরী। সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী ও কোহিনুর আক্তারের সঞ্চালনায় ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আবদুল কৈয়ুম চৌধুরী। মাহফিলে বক্তব্য দেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ। এতে উপস্থিত ছিলেন জসিম উদ্দিন চৌধুরী, শাহাদাত হোসেন, আবু আহমদ, জাহাঙ্গীর আলম, আজম খান প্রমুখ। ইফতার মাহফিলে ২৫ জন মেধাবী দরিদ্র শিক্ষার্থীর মধ্যে বার্ষিক বৃত্তি প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।