চন্দনাইশ সমিতির চক্ষুশিবির অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চন্দনাইশ সমিতি চট্টগ্রাম শাখার উদ্যোগে তিন দিনব্যাপী চক্ষুশিবির ২৮ জানুয়ারি শেষ হয়েছে। এর আগে ২৬ জানুয়ারি এই চক্ষুশিবিরের উদ্বোধন করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুফিদুল আলম। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. সরোজকান্তি সিংহ হাজারী।চন্দনাইশের উত্তর হাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই চক্ষুশিবিরের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. শাহাদৎ হোসেন। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী ও চট্টগ্রাম কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের শিক্ষক আবদুল ছত্তার চৌধুরী। বিজ্ঞপ্তি।