চন্দনাইশ সমিতির বার্ষিক সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে চন্দনাইশ সমিতির বার্ষিক সাধারণ সভা ১৫ নভেম্বর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সভাপতি আবদুল কৈয়ুম চৌধুরী সভাপতিত্ব করেন। সভায় বার্ষিক সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এবং বার্ষিক হিসাব বিবরণী পেশ করেন অর্থ সম্পাদক আবদুল মান্নান।
সভায় বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ, সংগঠনের সাবেক সভাপতি শাহাদাত হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার চৌধুরী প্রমুখ।
সভায় ২০১৫-১৬ সালের জন্য সর্বসম্মতিক্রমে আবদুল কৈয়ুম চৌধুরীকে সভাপতি এবং মো. জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। বিজ্ঞপ্তি।