চন্দনাইশ সমিতির মিলনমেলা ও সম্মাননা অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দনাইশ সমিতি চট্টগ্রামের উদ্যোগে সম্প্রতি নগরের পাঁচলাইশের একটি কমিউনিটি সেন্টারে মিলনমেলা, কৃতী সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চিকিত্সক শাহাদাত্ হোসেন। অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য আফসার উদ্দিন আহমেদ। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম চৌধুরী, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত্ হোসেন, পূর্ণেন্দু বিকাশ চৌধুরী, চট্টগ্রাম আব্দুল আলিম, রীতা সেন, আইয়ুব কুতুবী, জসিম উদ্দিন, অভিক ওসমান, আব্দুল কৈয়ুম চৌধুরী, আজম খান প্রমুখ। এতে মুক্তিযুদ্ধে অবদানের জন্য শহীদ মুরিদুল আলম (মরণোত্তর), শিক্ষায় ছৈয়দ আবু ছাদেক মো. মুছা, সাহিত্যে কবি আহমদ ছফা (মরণোত্তর), সংগীতে ওস্তাদ মনোরঞ্জন বড়ুয়া, সমাজসেবায় আবদুল ওয়াহেদ মাস্টার, রত্নগর্ভা হোসনে আরা বেগম ও হোসনে আরা ওয়াদুদ, কৃষিতে খলিলুর রহমান মাস্টার (মরণোত্তর) ও ক্রীড়ায় আফতাব আহমেদকে সম্মাননা দেওয়া হয়। বিজ্ঞপ্তি।