চন্দনাইশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চন্দনাইশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী ১ অক্টোবর নগরের বাওয়া উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।‘হূদয়ে চন্দনাইশ’ শিরোনামের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ অলি আহমদ বীরবিক্রম। মো. ইদ্রিসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরোজ সিংহ হাজারী, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ আলী আজাদী, ছৈয়দ আবু ছাদেক মুহাম্মদ মুছা, সুকান্ত ভট্টাচার্য, চট্টগ্রাম চেম্বারের সচিব অভীক ওসমান প্রমুখ। মিলি চৌধুরীর সঞ্চালনে আলোচনায় অংশ নেন অধ্যাপক ইছহাক উদ্দিন চৌধুরী, মীর কাশেম চৌধুরী, আমীর মো. সাইফুদ্দিন, মো. দেলোয়ার হোসেন, কমরুদ্দিন ছবুর প্রমুখ।শেষে ক্লোজআপ-ওয়ান তারকা রাশেদ ও মুন গান করেন। বিজ্ঞপ্তি।