চন্দনাইশে আগুনে ছয়টি দোকান পুড়ে ছাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চন্দনাইশ উপজেলার দোহাজারী সদরে ২৫ ডিসেম্বর দুপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শী লোকজন জানান, বেলা সাড়ে ১১টার দিকে মোহাম্মদ ফারুকের মালিকানাধীন আলিফ মেট্রেস নামে একটি লেপ-তোশকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে পাশের আরও পাঁচটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো হলো—মোহাম্মদ কামাল উদ্দীনের হার্ডওয়্যারের দোকান, ফজল করিম সওদাগরের মুদি দোকান, মোহাম্মদ আনিসের মনিহারি দোকান, নজরুল ইসলামের ডেকোরেটার্স ও মোহাম্মদ এনামের প্রিন্টিং অ্যান্ড কম্পিউটার্স। খবর পেয়ে সাতকানিয়া থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে দুপুর ১২টার দিকে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ২৫ লাখ টাকা ছাড়িয়ে যাবে।