চন্দনাইশে আনসার-ভিডিপির সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নে আনসার-ভিডিপির সমাবেশ ৪ জুন ইউনিয়ন পরিষদ (ইউপি) মাঠে অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীদা শরমিন। প্রধান বক্তা ছিলেন উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা আহমদুর রহমান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ভিডিপির কর্মকর্তা মুজিবুর রহমান, লাকী বড়ুয়া, বশির মো. মুছা প্রমুখ। সভায় বক্তারা বলেন, বর্তমানে সরকার দেশের আনসার-ভিডিপির উন্নয়নকল্পে ব্যাংকসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। ভবিষ্যতে তা অব্যাহত থাকবে।
সমাবেশে শতাধিক আনসার-ভিডিপি সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়।