চন্দনাইশে ঈদে মিলাদুন্নবী (দ.) স্মারক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দনাইশের আল্লামা আবু বকর শাহ্ (রাহ.) স্মৃতিসংসদ পাঠাগারের আয়োজনে ঈদে মিলাদুন্নবী (দ.) স্মারক বৃত্তি পরীক্ষা ৯ অক্টোবর কাঞ্চনাবাদ উচ্চবিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়। পরীক্ষায় চন্দনাইশ ও পটিয়া উপজেলার ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের চার শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন গাছবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবু ছাদেক মুহাম্মদ মুছা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, সাবেক অধ্যক্ষ মাওলানা এম এ রহিম আনছারী, প্রধান শিক্ষক সমীর কুমার দে প্রমুখ। বিজ্ঞপ্তি।