চন্দনাইশে ঈদে মিলাদুন্নবী (দ.) স্মারক বৃত্তি পরীক্ষার সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদে মিলাদুন্নবী (দ.) স্মারক বৃত্তি পরীক্ষার সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২৫ ডিসেম্বর চন্দনাইশের কাশেম মাহবুব উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আল্লামা আবু বকর শাহ (রহ.) স্মৃতি সংসদ পাঠাগারের সভাপতি মুহাম্মদ আবুল কালাম আজাদ। প্রধান অতিথি ছিলেন মাওলানা এম এ রহিম আনসারি। প্রধান আলোচক ছিলেন চন্দনাইশ উপজেলা ভাইস চেয়ারম্যান সোলাইমান ফারুকী। বিশেষ অতিথি ছিলেন আবুল কাশেম আনসারি, ইয়াহিয়া চৌধুরী, মুহাম্মদ সোলায়মান, মুহাম্মদ এনামুল হক ও দিলারা বেগম। বক্তব্য দেন মাছউদ উর রহমান, মুহাম্মদ তৈয়বুর রহমান, জাহেদুল আলম, আবুল কালাম আজাদ, রাশেদুল ইসলাম, কাজী সফিউর রহমান প্রমুখ। বক্তারা বলেন, ইসলাম সহনশীলতা ও শান্তির ধর্ম। এখানে উগ্রতা ও জঙ্গিবাদের কোনো স্থান নেই।