চন্দনাইশে ছয় বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দনাইশের কাঞ্চনাবাদ ইউনিয়নের নগরপাড়ায় ৭ মার্চ রাতে ছয় বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ২৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়। পুলিশ ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে আবদুর রহমানকে (৪০) গ্রেপ্তার করেছে। প্রত্যক্ষদর্শী লোকজন জানান, গভীর রাতে ৩৫-৪০ জন ডাকাত নগরপাড়ার আহমদ ছফা সওদাগরের বাড়িতে হানা দিয়ে মালামাল লুট করে। পরে তারা গাছের গুঁড়ি দিয়ে দরজা ভেঙে মধ্যপ্রাচ্য-প্রবাসী নাসির উদ্দিন, গুরা মিয়া, সাদেক হোসেন, আমিনুল ইসলাম ও আবু সাদেকের ঘরে ঢোকে। এ সময় বাধা দিতে গেলে নাসির উদ্দীন (৪৫) ও মোহাম্মদ সাদেককে (৪০) মারধর করে ডাকাতেরা। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।