প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাক শিক্ষা কর্মসূচি পেইস প্রকল্পের আওতায় চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ে ২৪ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী ইংরেজি ভাষাবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মশালায় অংশ নেয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতবাড়িয়া উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল আবছার। প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিদা শরমিন। অনুষ্ঠান পরিচালনা করেন জাফরাবাদ দাখিল মাদ্রাসার প্রভাষক ইকবাল হোসেন। এতে বক্তব্য দেন সাতবাড়িয়া অলি আহমদ বীর বিক্রম কলেজের অধ্যক্ষ সুজিত ঘোষ, সাতবাড়িয়া বহুমুখী বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, ব্র্যাক জেলা কর্মকর্তা নজরুল ইসলাম মজুমদার, ব্র্যাক শিক্ষা কর্মসূচি পেইসের জ্যেষ্ঠ আঞ্চলিক ব্যবস্থাপক আশুতোষ চক্রবর্তী প্রমুখ।