চন্দনাইশে ত্রাণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে চন্দনাইশ উপজেলার বিভিন্ন গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত তিন শতাধিক গরিব ও দুস্থের মধ্যে সম্প্রতি ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা জিয়াউল হক। বক্তব্য দেন চন্দনাইশ উপজেলা ভাইস চেয়ারম্যান সোলাইমান ফারুকী, সমাজসেবক আ ক ম মোজাম্মেল হক খান, গিয়াস উদ্দীন ছিদ্দিকী, বখতেয়ার হোসেন মুরাদ, গিয়াস উদ্দীন প্রমুখ।
অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সহযোগিতায় এগিয়ে আসার জন্য বিত্তশালীদের প্রতি আহ্বান জানান বক্তারা। বিজ্ঞপ্তি।