চন্দনাইশে নারী অধিকারবিষয়ক সংলাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সুশীল সমাজের সংলাপ গত ৩০ জুন চন্দনাইশ উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পল্লি প্রগতি সংস্থা, সিএসডিএফ ও স্টেপস এ সংলাপের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন পল্লি প্রগতি সংস্থার নির্বাহী পরিচালক নুরুল হক। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এমদাদুল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুর রহিম ও মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার চৌধুরী ও সিএসডিএফের নির্বাহী পরিচালক ইকবাল বাহার ছাবেরী। বক্তব্য দেন মোহাম্মদ মুছা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী, সাংবাদিক এম এ রাজ্জাক, ইউনিয়ন পরিষদ সদস্যা টুন্টু রাণী বড়ুয়া, শিক্ষক সাহাদাত হোসেন, মো. ইছা ও আহমদুর রহমান।বক্তারা বলেন, রাজনৈতিক দলগুলোকে নারী নেতৃত্ব সৃষ্টি করতে হবে। এ জন্য দরকার দলের মধ্যে গণতন্ত্র চর্চা। পাশাপাশি নারীদেরও অধিকার আদায়ের জন্য এগিয়ে আসতে হবে।