চন্দনাইশে পুকুরে বিষ দিয়ে মাছ লুট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চন্দনাইশে পুকুরে বিষ দিয়ে প্রায় তিন লাখ টাকার মাছ লুটে নিয়েছে দূর্বৃত্তরা। উপজেলার সাতবাড়িয়া মোজাহেরপাড়া ঠাকুর পুকুরে ১৪ জুলাই গভীর রাতে এ বিষ প্রয়োগের ঘটনা ঘটে। এ ব্যাপারে ফজল আহমদ, কুতুব উদ্দিন, জাহাঙ্গীর আলম, রুহুল আমিন ও গুনু মিয়াকে সন্দেহভাজন আসামি করে চন্দনাইশ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মামলার বাদী জহির উদ্দীন জানান, পূর্বশুত্রুতার জের ধরে রাতে ফজল আহমদসহ পাঁচ ব্যক্তি বিষ প্রয়োগ করে প্রথমে বড় রুই প্রজাতির মাছ লুট করে নিয়ে যায়। পরে বিষক্রিয়ায় আরও অন্তত দেড় লাখ টাকার মাছের পোনা মারা যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।