চন্দনাইশে প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দনাইশের বরমা ইউনিয়ন পরিষদের (ইউপি) নবপ্রতিষ্ঠিত পশ্চিম কেশুয়া দেলওয়ার হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন ২১ জুলাই উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দেলওয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ নজরুল ইসলাম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শহীদুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজিদা শরমিন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুজা উদ্দিন, পুলিশ কর্মকর্তা মনজুর মোরশেদ, প্রকৌশলী আনিসুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম ও বরমা ইউিপর চেয়ারম্যান মো. নুরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি জাবের হোসেন। বিজ্ঞপ্তি।