চন্দনাইশে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দনাইশ উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ২৫ জুলাই সম্পন্ন হয়েছে। খেলায় বালকদের দলে দোহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকাদের দলে চন্দনাইশ উপজেলা সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। উপজেলার গাছবাড়িয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত বালক দলের চূড়ান্ত খেলায় দোহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে দক্ষিণ গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে চার-তিন গোলে হারিয়ে জয়লাভ করে। অপরদিকে, বালিকা দলের চূড়ান্ত খেলায় উপজেলা সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাঞ্চননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এক-শূন্য গোলে হারায়। চূড়ান্ত খেলা উপলক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মফিদুল আলম। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান খালেদা আকতার চৌধুরী, উচ্চমাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আলী জিন্নাহ, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা তপন চৌধুরী, সহকারী শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কর্মকর্তা আবুল মনছুর। প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে ট্রফি প্রদান করেন।