চন্দনাইশে বাড়ি নির্মাণ নিয়ে বিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যপ্রাচ্য প্রবাসী ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গে ভিটেবাড়ি ভাগ করাকে ঘিরে ভাইয়ের শ্বশুরবাড়ির পক্ষের লোকজনের হাতে নিহত হয়েছেন বড় ভাই মনছুর আহমদ খান (৪৮)। চন্দনাইশের বরমার বাইনজুড়ি এলাকায় ৭ মার্চ রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ হেসাম উদ্দীন (২২), আলী আজম (৩৫) ও মোজাহেরুল ইসলামকে (৫৫) গ্রেপ্তার করেছে। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে ৬ মার্চ ঝগড়ার একপর্যায়ে লাকি আকতারকে মারধর করেন তাঁর ভাশুর মনছুর আহমদ খান। ৭ মার্চ রাতে লাকির ভাইয়েরা মনছুরের বাড়িতে গিয়ে তাঁদের বোনকে মারধর করার কারণ জানতে চান। এ সময় দুপক্ষের মধ্যে উত্তেজনার একপর্যায়ে হারুনুর রশীদের শ্বশুরবাড়ির লোকজন মনছুর আহমদ খানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এ ব্যাপারে নিহতের ছোট ভাই হারেছ খান একটি হত্যা মামলা দায়ের করেছেন।