চন্দনাইশে বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দনাইশের পশ্চিম হারালায় ৬ জুন শচীন্দ্র সিকদার প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন ও শচীন্দ্র সিকদার-সুখ প্রভা কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে স্কুল প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ নজরুল ইসলাম চৌধুরী।
তপন কুমার সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল জব্বার, সনজিদা শরমিন, পূর্ণেন্দু বিকাশ চৌধুরী, শেখ সফিউল আযম, শিপ্রা সিকদার, কায়সার উদ্দিন চৌধুরী, হেলাল উদ্দিন চৌধুরী, সঞ্চিতা সিকদার, সঞ্জয় সিকদার প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সরকার শিক্ষা ও স্বাস্থ্যসেবাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে। কেউ যাতে নিরক্ষর না থাকে এবং চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়, সেদিকে খেয়াল রাখছে।