শেভরন আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের উদ্যোগে গত ২৭ সেপ্টেম্বর চন্দনাইশ উপজেলার ফতেনগর শরীফুন্নেছা নজির উদ্দীন বালিকা উচ্চবিদ্যালয়ে বিনা মূল্যে চক্ষু চিকিৎসার শিবির অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেট বদিউল আলম-জেবুনেছা বেগম ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় ও চন্দনাইশ সমিতি চট্টগ্রামের সহযোগিতায় দিনব্যাপী এই চক্ষুশিবিরের উদ্বোধন করেন সাবেক সচিব কে এম ফরিদ উদ্দিন। প্রধান অতিথি ছিলেন সাংসদ নজরুল ইসলাম চৌধুরী।
চক্ষুরোগ বিশেষজ্ঞ শাহাদাৎ হোসেনের নেতৃত্বে শেভরন আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের একটি চিকিৎসক দল সহস্রাধিক রোগীকে চিকিৎসাসেবা দেন। এর মধ্যে ১০০ জন রোগীকে বিনা মূল্যে ছানি অস্ত্রোপচার ও পরবর্তী চিকিৎসার জন্য বাছাই করা হয়। ছানি অস্ত্রোপচারের জন্য বাছাই করা রোগীদের মধ্য থেকে প্রথম পর্যায়ে ৩০ জনকে ২ অক্টোবর শেভরন আই হসপিটালে শাহাদাৎ হোসেন ও আবদুল মান্নান সিকদারের নেতৃত্বে অস্ত্রোপচার করা হয়।
অস্ত্রোপচার সম্পন্ন করার পর আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এ মর্তুজা হারুন।
উল্লেখ্য, বাছাই করা অন্য রোগীদের ৯ ও ১৬ অক্টোবর অস্ত্রোপচার করা হবে। বিজ্ঞপ্তি।