চন্দনাইশে মাঠ দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষক পর্যায়ে মানসম্পন্ন বীজ আলু উৎপাদন কর্মসূচিতে সহায়তার অংশ হিসেবে চন্দনাইশে মাঠ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গত ২৭ ফেব্রুয়ারি দোহাজারীর দেওয়ানহাটের চট্টলা হিমাগার মাঠে এক কৃষকসমাবেশ পাহাড়তলী কৃষি গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মাহ্বুব আলম পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণাগারের পরিচালক মো. জালাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রাসারণ বিভাগের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মুসা, চন্দনাইশ উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন ও চট্টলা হিমাগারের কর্মকর্তা মঈনুদ্দিন আহমদ খান। বক্তব্য দেন মৃণাল কান্তি দাশ, আবদুর রশিদ, জালাল উদ্দিন, ফরিদা আক্তার ও জিয়াউদ্দিন।
এর আগে সংশ্লিষ্ট কর্মকর্তারা স্থানীয় কৃষকদের আলুখেত পরিদর্শন করেন।