চন্দনাইশে মাদকবিরোধী শোভাযাত্রা ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দনাইশের দোহাজারী ইউনিয়ন পরিষদের উদ্যোগে গত ২৮ জানুয়ারি মাদকবিরোধী শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক চৌধুরীর নেতৃত্বে শোভাযাত্রা দোহাজারী উপশহর প্রদক্ষিণ করে। পরে স্বাস্থ্যকেন্দ্র চত্বরে সমাবেশে সভাপতিত্ব করেন চেয়ারম্যান আবুল কাশেম। বক্তব্য দেন শহীদ উদ্দীন চৌধুরী, এম এ রাজ্জাক, প্রণব বসাক, মোহাম্মদ ইউসুফ, জাহেদা বেগম, নাজমা আরা বেগম, সখিনা বেগম প্রমুখ।