চন্দনাইশে মাদকবিরোধী সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদককে না বলুন—এমন স্লোগান নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম উপ–আঞ্চলিক অধিদপ্তরের উদ্যোগে গত ৩১ জানুয়ারি চন্দনাইশ গাছবাড়িয়া সরকারি কলেজ মিলনায়তনে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ নারায়ণ বৈেদ্যর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী।
আলোচক ছিলেন বিজিবি কক্সবাজার জেলার সেক্টর কমান্ডার কর্নেল খালেকুজ্জামান, মেজর আমিনুল ইসলাম, চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) হাবিবুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক আলী হায়দার, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু আহমদ প্রমুখ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কলেজের সহযোগী অধ্যাপক কামরুল ইসলাম। বিজ্ঞপ্তি।