চন্দনাইশে সহকারী প্রাথমিক শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রস্তাবিত বেতন স্কেলে বৈষম্যের প্রতিবাদে চন্দনাইশ উপজেলার প্রাথমিক শিক্ষকদের সমাবেশ ১০ নভেম্বর গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আজিজুল হক চৌধুরী।
সমাবেশে বক্তারা বলেন, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন স্কেলের পার্থক্য ছিল ২০০৫ সালে ২৫০ টাকা, ২০০৬ সালে ৪০০ টাকা এবং ২০০৯ সালে ৬০০ টাকা। এ বছর প্রস্তাবিত স্কেলে এ পার্থক্য দুই হাজার ৫০০ টাকা করা হয়েছে। সমাবেশে বক্তব্য দেন শিক্ষক নাজিম উদ্দীন, অলক সরকার, নজরুল ইসলাম, রুমা আকতার, অজিত কান্তি দে প্রমুখ।