চন্দনাইশে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য ও অর্জনের ওপর সেমিনার গত সোমবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহছানে এলাহী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুর রহিম ও মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার।