চন্দনাইশে হেফজ ও এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ২৪ সেপ্টেম্বর সকালে চন্দনাইশ উপজেলায় প্রিন্সিপাল আবুল কাসেম হেফজ ও এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চন্দনাইশের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী।
ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে বরমা সিনিয়র দাখিল মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন হেফজ ও এতিমখানার সভাপতি আবুল কাসেমের ছেলে মাহমুদ বিন কাসেম। মাদ্রাসার সহকারী সুপার মাওলানা নুরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লুৎফুর রহমান, পৌর মেয়র মাহবুবুল আলম প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য দেন মাদ্রাসা সুপার আবুল বশর প্রমুখ। সাংসদ নজরুল ইসলাম চৌধুরী বলেন, গুণীজনের মৃত্যু নেই। তাঁরা তাঁদের ভালো কাজের মধ্যে চিরদিন অমর হয়ে থাকবেন।