চন্দনাইশে ১০ লাখ টাকার পুরোনো ব্যান্ডরোলের চালানসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দনাইশের দেওয়ানহাট এলাকায় অভিযান চালিয়ে ২০ লাখ পিস পুরোনো ব্যান্ডরোল (বিড়ি সিগারেটের প্যাকেটে ব্যবহূত রাজস্ব টিকিট) উদ্ধার করেছে পুলিশ। আটক ব্যান্ডরোলের দাম ১০ লাখ টাকার বেশি। গত ৩০ জুলাই রাতে পুলিশ এ অভিযান চালায়।পুলিশ সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিন্টু মিয়ার নেতৃত্বে একদল পুলিশ দেওয়ানহাট এলাকায় একটি সিএনজি অটোরিকশাযোগে ব্যান্ডরোলের বস্তা নিয়ে যাওয়ার সময় অটোরিকশাটি আটক করেন। এ সময় চালক মোহাম্মদ ফেরদৌস (৩০) এবং আরোহী সামসু মিয়াকে (৩২) গ্রেপ্তার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী নেওয়াজ জানান, গ্রেপ্তার দুইজন দীর্ঘদিন থেকে পুরোনো ব্যান্ডরোল বাজার থেকে সংগ্রহ করে বিভিন্ন বিড়ি-সিগারেটের কারখানায় সরবরাহ করে আসছিলেন। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আসামিদের আদালতে চালান দেওয়া হয়েছে।