চন্দ্রঘোনা ইউনিয়নে চেয়ারম্যান-সদস্যদের শপথ গ্রহণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ গত ২৯ সেপ্টেম্বর উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাজেরা খাতুন এতে প্রধান অতিথি ছিলেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা, চন্দ্রঘোনার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান বিপ্লব মারমা, সদস্য অজিত কুমার মল্লিক, রাহেলা বেগম প্রমুখ।