চন্দ্রঘোনা মিশনারি হাসপাতালের সামাজিক স্বাস্থ্যসেবা বাড়ানোর উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা মিশনারি হাসপাতালের সামাজিক স্বাস্থ্যসেবা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিপূর্বে উপজেলার রাইখালী, কাপ্তাই ও চিত্মরম ইউনিয়নে সামাজিক স্বাস্থ্যসেবা পরিচালিত হতো। বর্তমানে চন্দ্রঘোনা ও ওয়াগ্গা ইউনিয়নকেও ওই সেবার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান হাসপাতালের পরিচালক এম স্টিফেন চৌধুরী।এ উপলক্ষে ২৪ জানুয়ারি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মোমেনের সভাপতিত্বে হাসপাতাল মিলনায়তনে আয়োজিত এক সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা সিভিল সার্জন মো. আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খালেদ রহীম ও বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সোহেল। বক্তব্য দেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান নুরুন নাহার বেগম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, অংশি মারমা, থোয়াইচিং মারমা, অংলাচিং মারমা ও রাঙামাটি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রবার্ট পিন্টু। হাসপাতালের পরিচালক এম স্টিফেন চৌধুরী জানান, সামাজিক স্বাস্থ্যসেবার পাশাপাশি বিভিন্ন ইউনিয়নে স্যানিটেশন ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হচ্ছে। ভবিষ্যতে আরও দুর্গম অঞ্চলকে এ সেবার আওতায় আনা হবে।