চন্দ্রঘোনায় ওয়ান ব্যাংকের শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দ্রঘোনা দোভাষী বাজারে ওয়ান ব্যাংকের ৬২তম শাখার উদ্বোধন করা হয়েছে। ২০ মার্চ ব্যাংকের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী ফিতা কেটে শাখার উদ্বোধন করেন। তিনি ব্যাংকের চেয়ারম্যান গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা দেওয়ার জন্য ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পরামর্শ দেন।ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফারমান আর চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপক ফখরুল আলম ও উপব্যবস্থাপক জহুরা বিবি, রাঙ্গুনিয়া পৌর মেয়র খলিলুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। ব্যাংকের শাখাব্যবস্থাপক মো. খালেক নেওয়াজ জানান, কাপ্তাই, রাঙ্গুনিয়া ও রাজস্থলী উপজেলার মধ্যে সবচেয়ে বড় ব্যবসাকেন্দ্র হলো এই দোভাষীবাজার। এসব এলাকার বিপুলসংখ্যক মানুষ প্রবাসে বসবাস করেন। স্থানীয় ব্যবসায়ী, সাধারণ জনগণ ও প্রবাসীরা ওয়ান ব্যাংক থেকে কাঙ্ক্ষিত সব রকম সেবা পাবেন।