চবি উপাচার্যকে মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ গত ৩১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সন্তানদের অধিকহারে ভর্তি এবং চাকরির কোটা বৃদ্ধির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে। এ সময় নেতৃবৃন্দ উপাচার্যের কার্যালয়ের সামনে প্রতীক অনশন পালন করেন। পরে উপাচার্য, বিভাগীয় প্রধান ও ডিনদের আশ্বাসের ভিত্তিতে অনশন প্রত্যাহার করা হয়। জিতেন্দ্র প্রসাদ নাথ ও মোহাম্মদ ইদ্রিসের সঞ্চালনে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রদ্যুত্ কুমার পাল, গৌরী শংকর চৌধুরী, এম এন ইসলাম, রেনু মিয়া, কিরণ লাল আচার্য, আবু তাহের, মো. হোসেন বাবুল, কমান্ডার আহমদ ছাফা প্রমুখ। বিজ্ঞপ্তি।