চবি সংস্কৃতি সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী ১৩ অক্টোবর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংস্কৃতি সংসদের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৩ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা, আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন | বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য শিরীণ আখতার | দেশের বিশিষ্ট শিল্পীরা এতে অংশগ্রহণ করবেন | এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের উপস্থিত থাকার জন্য সংসদের সাবেক সম্মিলনী ও পুনর্মিলনী পরিষদের চেয়ারম্যান ড. মাহবুবুল হক, কো–চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সজল বড়ুয়া ও সদস্যসচিব শিল্পী শাহরিয়ার খালেদ অনুরোধ জানিয়েছেন | বিজ্ঞপ্তি।