চবির প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির বৃত্তিদান অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় আমাদের দেশে সম্পদশালী ব্যক্তিদের মধ্যে শিক্ষার বিস্তারে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার আগ্রহ থাকলেও বর্তমানে তেমন শিক্ষানুরাগী খুঁজে পাওয়া মুশকিল। ফলে মহৎ উদ্দেশ্য থেকে সরে গিয়ে শিক্ষার ক্ষেত্রে বাণিজ্যিক মনোবৃত্তি প্রাধান্য পাচ্ছে।২২ জানুয়ারি চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী সমিতি স্নাতকোত্তর ৭৬-এর বৃত্তিদান অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দীন প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।আলমগীর মোহাম্মদ আরও বলেন, উচ্চশিক্ষায় জাতিকে শিক্ষিত করতে হলে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগতমান উন্নয়নে গুরুত্ব দিতে হবে, অন্যথায় উচ্চশিক্ষার ভিত শক্ত হবে না।স্নাতকোত্তর ’৭৬ প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির সভাপতি আমিনুর রশিদ কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অধ্যাপক আসমা সিরাজুদ্দিন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক মোহাম্মদ শাহ, রোকেয়া বেগম, এ আর এম শামীম উদ্দিন, মো. গোলাম নেওয়াজ, অধ্যাপক এম শফিকুল আলম, রেবা দত্ত এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য দেন চৌধুরী জেনিফার আহমেদ। বিজ্ঞপ্তি।