চমেক ছাত্রলীগের নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) শাখার নতুন কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ২২ এপ্রিল ক্যাম্পাসে অনুষ্ঠিত সংগঠনের বিশেষ সাধারণ সভার মাধ্যমে এ নির্বাচন সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের নেতা আ জ ম নাছির উদ্দিন। সভায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নেতা মো. সেলিম, মেডিকেল কলেজ ছাত্রসংসদের সহসভাপতি দীপঙ্কর তালুকদার বক্তব্য দেন। সভায় উপল চাকমাকে সভাপতি, মো. সোহেল পারভেজকে সাধারণ সম্পাদক এবং শান্ত দেবনাথ ও রাশেদুর রেজাকে সাংগঠনিক সম্পাদক করে ৪৯ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। এতে দুজন যুগ্ম সাধারণ সম্পাদক ও ১৪ জন সহসম্পাদক নির্বাচিত হন। বিজ্ঞপ্তি।