চমেক ছাত্রী সায়মার কৃতিত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজের এমবিবিএস ৫০তম ব্যাচের ছাত্রী সায়মা আলম শিক্ষাবৃত্তি নিয়ে মেডিসিনের ওপর প্রশিক্ষণ নিতে ২৭ মে যুক্তরাজ্যে গেছেন। তিনি অক্সফোর্ডের জন রেড ক্লিফ হাসপাতালে দুই মাসের এ প্রশিক্ষণ নেবেন। উল্লেখ্য, সায়মা আলম চট্টগ্রাম মেডিকেল কলেজে ৫০তম ব্যাচের প্রতিবর্ষে মেধা তালিকায় প্রথম হয়ে আসছেন। সে হিসেবে তিনি এ শিক্ষাবৃত্তির জন্য মনোনীত হয়েছেন। সায়মা চট্টগ্রাম মেডিকেল কলেজের চর্ম ও যৌনরোগ বিভাগের বিভাগীয় প্রধান মনছুরুল আলমের মেয়ে। বিজ্ঞপ্তি।