চমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সভাকক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা গত বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। অনুষ্ঠান পরিচালনা করেন কমিটির সদস্যসচিব এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জালাল উদ্দিন।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

মেয়র হাসপাতালের সর্বাঙ্গীণ উন্নতি করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, রোগীদের সেবাদানের ক্ষেত্রে চিকিৎসক ও নার্সদের আরও আন্তরিক হতে হবে। হাসপাতালটি এই অঞ্চলের সবচেয়ে বড় এবং নির্ভরতার প্রতীক। সাধারণ মানুষের রোগশোকের একমাত্র অবলম্বন চট্টগ্রাম মেডিকেল। তাই সেবার মান উন্নত করার ওপর আরও মনোযোগী হওয়া দরকার। বিজ্ঞপ্তি।