চমেককে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার প্রতিবাদে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পরিকল্পনার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ করেছেন হাসপাতালে কর্মরত কর্মচারীরা। ১ মার্চ দুপুরে হাসপাতালের মোজাম্মেল চত্বরে সমাবেশে যোগ দেন ফার্মাসিস্ট, ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশন, টেকনোলোজিস্ট, তৃতীয় শ্রেণীর নন-ডিপ্লোমা ও চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সদস্যরা।
এতে সভাপতিত্ব করেন ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশনের সহসভাপতি মো. সিরাজুল ইসলাম তালুকদার। বক্তব্য দেন রোমেনা আক্তার, মো. ছাদেকুর রহমান চৌধুরী, মো. মোবাশ্বের হোসেন, আবুল বশর চৌধুরী, মো. নাসের, রতন কুমার নাথ, সমীর কান্তি দেব, মো. আবদুল মতিন, মো. হেলাল উদ্দিন, আফরোজ আক্তার, সন্তোষ কুমার রুদ্র, মো. শফিউল আলম, অসিত কান্তি দাশ, মো. আবদুল হক মিয়া প্রমুখ।
সভা পরিচালনা করেন মো. নাছির। সভায় বক্তারা অবিলম্বে চট্টগ্রাম মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানান। বিজ্ঞপ্তি।