চমেককে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটির উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে ‘জনস্বার্থে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার ঘোষণার প্রেক্ষিতে’ শীর্ষক মতবিনিময় সভা ৪ এপ্রিল অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক মাহফুজুর রহমান। সভা সঞ্চালনা করেন প্রগতিশীল চিকিৎসক ফোরাম, চট্টগ্রামের আহ্বায়ক সুশান্ত বড়ুয়া। এতে আরও বক্তব্য দেন শহীদ জায়া বেগম মুশতারী শফি, প্রকৌশলী সুভাষচন্দ্র বড়ুয়া, চিকিৎসক চন্দন দাশ, সুভাষচন্দ্র সূত্রধর, বাসদ চট্টগ্রাম জেলার আহ্বায়ক মানস নন্দী, বাসদ সমন্বয়ক মহিনউদ্দিন, গণসংহতি আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক হাসান মারুফ, আইনজীবী সালাউদ্দিন হায়দার সিদ্দিকী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালকে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা চট্টগ্রামবাসীকে আনন্দিত করলেও শঙ্কিত করে তুলেছে। কারণ বিশ্ববিদ্যালয় ঘোষণার প্রস্তাবনা অনুযায়ী, এখানে সাধারণ নিম্নবিত্ত জনগণের চিকিৎসাসেবা নেওয়া কঠিন হয়ে পড়বে। কারণ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হওয়ার পর এর পরিচালনা, আর্থিক দায়দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওপরই বর্তাবে। সভায় মাহফুজুর রহমানকে আহ্বায়ক ও সুশান্ত বড়ুয়াকে সদস্যসচিব করে ২১ সদস্যবিশিষ্ট জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটি গঠিত হয়। বিজ্ঞপ্তি।