চমেকহা স্টাফ কো-অপারেটিভ সোসাইটির অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল (চমেকহা) স্টাফ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের বিশেষ সাধারণ সভা এবং নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির অভিষেক ৭ মে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম নার্সিং কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি নৃপেন্দ্র কুমার সিংহ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন চমেক হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক মো. দিদারুল ইসলাম, চট্টগ্রাম নার্সিং কলেজের অধ্যক্ষ মিনারা খানম ও চট্টগ্রাম জেলা সমবায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন সোসাইটির সম্পাদক মোহাম্মদ ইউছুফ। এরপর নির্বাচিত ব্যবস্থাপনা কমিটিকে শপথ পাঠ করান চমেকহার ভারপ্রাপ্ত পরিচালক মো. দিদারুল ইসলাম। বিজ্ঞপ্তি।