চর চাকতাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষকের বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চর চাকতাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনজন শিক্ষকের বিদায় অনুষ্ঠান ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মনজুর মোরশেদ ইফতেখার আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পার্বত্য ভূমি কমিশনের সচিব মোহাম্মদ মাহাবুবুর রহমান। বক্তব্য দেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অধ্যাপক অছিয়র রহমান, মহিউদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আদর্শবান শিক্ষার্থী তৈরিতে এই বিদ্যালয়ের শিক্ষকেরা অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।
পরে বিদ্যালয়ের তিন প্রধান শিক্ষক জুবাইর আলম, শেলী দাশ ও স্বপ্না চক্রবর্তীকে আবেগঘন পরিবেশে বিদায় জানানো হয়। বিজ্ঞপ্তি।