চর মজলিশপুর সমাজ উন্নয়ন পরিষদের মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চর মজলিশপুর সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে ৫ ফেব্রুয়ারি নগরের একটি হোটেলে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় ফেনী জেলার চর মজলিশপুর থানার উন্নয়ন নিয়ে আলোচনা করেন বক্তারা। এতে সভাপতিত্ব করেন মো. শাহজান। প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মাহবুবুল হক। মতবিনিময় সভায় এলাকার দুস্থ মানুষজনকে কীভাবে আর্থিকভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে আলোচনা করেন অতিথিরা। বিজ্ঞপ্তি