চরণদ্বীপ দরবারে মাহফিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চরণদ্বীপ দরবার শরিফ স্বেচ্ছাসেবক সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল ও হজরত মাওলানা শাহসুফি শেখ আবুল বশর ফারুকীর (র.) ফাতেহা ৩ মার্চ মুফতি ইদ্রিস রজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন শাহসুফি সৈয়দ দিদারুল হক। বিশেষ অতিথি ছিলেন সেলিম জাহাঙ্গীর ও মাওলানা ফরিদুল আবছার। প্রধান বক্তা ছিলেন আল্লামা সৈয়দ আবু তালেব মো. আলাউদ্দীন। বিজ্ঞপ্তি।