চরতি ইউপি নির্বাচনে নুরুল আমিন সদস্য নির্বাচিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে সদস্য নির্বাচিত হয়েছেন মো. নুরুল আমিন। তিনি পেয়েছেন ৭৮৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবদুল মালেক পেয়েছেন ৫৭৮ ভোট। গত ২৮ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী উপজেলা সমবায় কর্মকর্তা ক্যাবুহ্রী মারমা বলেন, সকাল থেকে ভোটাররা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেন। কোনো ধরনের গোলযোগ ছাড়াই নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে। প্রসঙ্গত, ওই ওয়ার্ডের সদস্য সিরাজুল ইসলাম খানের মৃত্যুতে পদটি শূন্য হয়।