চরতি ইউপির প্যানেল চেয়ারম্যান নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান নির্বাচন ২১ সেপ্টেম্বর পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে ইউপি সদস্য নজরুল ইসলাম ও জাহাঙ্গীর আলম চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন নজরুল ইসলাম চৌধুরী। চরতি ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম বলেন, ভবিষ্যতে দায়িত্ব অর্পণের সুবিধার্থে আগে থেকেই প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন করে রাখা হয়েছে।