চরপাথরঘাটা নবীন সংঘের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চরপাথরঘাটা নবীন সংঘ আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়
চরপাথরঘাটা নবীন সংঘ আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়

চরপাথরঘাটার সামাজিক সংগঠন নবীন সংঘের পঞ্চম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে ১৬ ডিসেম্বর দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাবের আহমেদ। প্রধান আলোচক ছিলেন প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী। মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের জ্যেষ্ঠ কর্মকর্তা এম এ কালাম, পোর্টল্যান্ড গ্রুপের পরিচালক হাদিদুর রহমান, চরপাথরঘাটা ইউপি সদস্য মোহাম্মদ মুছা ও মহিলা সদস্য বানাজা বেগম। সকালে প্রতিযোগিতা উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা আবদুল লতিফ। বিজ্ঞপ্তি।